রিটার্ন ও রিফান্ড পলিসি
সর্বশেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬
ডেলিভারির সময় চেক করুন
ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে পণ্যটি দেখে নিন। পণ্য ভাঙা, ভুল বা কাজ না করলে তখনই ফেরত দিতে পারবেন — সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না।
৩ দিনের রিপ্লেসমেন্ট
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে কোনো উৎপাদনগত ত্রুটি (যেমন: লাইট জ্বলে না, চার্জ হয় না) পাওয়া গেলে আমরা বিনা খরচে পণ্যটি বদলে দেব।
- পণ্যটি অবশ্যই অক্ষত অবস্থায়, মূল প্যাকেট ও চার্জিং কেবলসহ ফেরত দিতে হবে।
- রিপ্লেসমেন্টের জন্য ফোন বা ইমেইলে অর্ডার নম্বরসহ যোগাযোগ করুন এবং সম্ভব হলে সমস্যার ছবি/ভিডিও পাঠান।
যেসব ক্ষেত্রে রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয়
- ৩ দিন পার হয়ে গেলে।
- ব্যবহারকারীর কারণে ভাঙা, পানিতে ডুবানো বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হলে।
- পছন্দ না হওয়ার কারণে (ত্রুটি ছাড়া)।
রিফান্ড
ত্রুটিপূর্ণ পণ্যের বদলি দেওয়া সম্ভব না হলে, ফেরত পাওয়া পণ্য যাচাইয়ের পর ৭ কর্মদিবসের মধ্যে পণ্যের মূল্য বিকাশ/নগদের মাধ্যমে ফেরত দেওয়া হবে।